ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

ভোজ্যতেল নিয়ে সিন্ডিকেট এবং তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা।আজ

2026-04-09T15:58:17+00:00
2026-04-09T15:58:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ২৬)
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
X

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ভোজ্যতেল নিয়ে সিন্ডিকেট এবং তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার চুয়াডাঙ্গার ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠা বাদুরতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ব্যবসায়ী সিন্ডিকেট ও তেলসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তৃতা করেন হাবিবি জহির রায়হান, অধ্যক্ষ শাহজাহান আলী, অ্যাডভোকেট বদর উদ্দিন, লিটু বিশ্বাস প্রমুখ। 

বক্তারা বলেন, ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যে অপতৎপরতা শুরু করেছে তা কঠোর হাতে দমন করতে হবে। যেকোনো মূল্যে ভোজ্যতেলের মূল্য সব মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। ভোক্তারা কোনো সিন্ডিকেট মেনে নেবে না। একমাসের ব্যবধানে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি এবং কৃত্রিম সংকট দেখানোর বিরুদ্ধে সরকারি উদ্যোগে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy