প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম (ভিজিট : ৫৯)

X
রাজস্থলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেছেন, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলে-মেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে। এ মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রী, নবীন ও খুদে বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়বে। বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা এবং গবেষণামূলক কাজের বিকাশ ও বিস্তৃতি ঘটবে।
বৃহস্পতিবার (৯এপ্রিল) সকালে রাজস্থলী উপজেলায় দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ‘স্মার্টফোনের আসক্তি-পড়াশোনায় ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রাজস্থলী উপজেলায় দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মডেল মসজিদ হলরুমে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার । বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্র প্রদর্শনের জন্য ৮টি স্টল খুলেছে।
পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,স্বাস্থ্য বিভাগের পরিচালক, ডা, নওশাদ খান,প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম বন বিভাগের কর্মকর্তা তুহিন ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, নোমান, জামাতের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার সুসেল চাকমা প্রমুখ।