নরসিংদীতে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে ৩ লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার

2026-04-09T17:26:44+00:00
2026-04-09T17:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে দুই ডায়াগনষ্টিক সেন্টারকে ৩ লাখ টাকা জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৪২)
ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা
X

ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা

নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলার গ্যাস রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফলে উক্ত অপরাধসমূহের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। আইনগত ব্যবস্থা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইম হাসান শুভ।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতালের একটি টিম। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy