সালথায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর মাদক ব্যবসায়ীর হামলা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরু বিশ্বাস (৩৫) কে

2026-04-09T20:17:46+00:00
2026-04-09T20:17:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সালথায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ওপর মাদক ব্যবসায়ীর হামলা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৮৩)
প্রধান আসামি নুরু বিশ্বাস
X

প্রধান আসামি নুরু বিশ্বাস

ফরিদপুরের সালথা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ভুক্তভোগীর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য কাইয়ুম শিকদার (৫৫) বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নুরু বিশ্বাস উপজেলার ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, সালথা বাজারের জননী সুপার মার্কেটের নিচতলায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা নিয়মিত ইয়াবা বিক্রি ও গাঁজা সেবন করতো। বুধবার সন্ধ্যায় ওই মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেয় ক্লিনিক ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত নুরু বিশ্বাস ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে ক্লিনিকে ঢুকে তার ওপর হামলা চালায়।

ঘটনার পর প্রধান আসামি ইয়াবা খোর নুরু বিশ্বাস আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশের একটি দল।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy