চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (৯ এপ্রিল)

2026-04-09T20:29:43+00:00
2026-04-09T20:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৪৩)
সড়ক দুর্ঘটনায় নারী নিহত
X

সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চট্টগ্রাম মহানগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরের বারিক বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সামিয়া জাহান তানিশা। তিনি হাজেরা তজু ডিগ্রি কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের অনার্সের শিক্ষার্থী। তাঁর বাবার নাম মো. আবু তালেব পাটোয়ারি এবং মা নাসিমা সুলতানা।

পুলিশ জানায়, একটি প্রাইভেট কারে করে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পতেঙ্গা থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন। বারিক বিল্ডিং মোড়ের একটু পরে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর সড়ক ব্যবহারকারীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তরুণীকে সামিয়া জাহান তানিশাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, আমরা হাসপাতালে আছি। দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তদন্ত চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটির নম্বর চট্ট মেট্রো–গ ১১-৪০৩৪।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy