নওগাঁয় ১১ দলীয় ঐক্যজোটের লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করার প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় লিফলেট বিতরণ

2026-04-09T20:57:33+00:00
2026-04-09T20:57:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় ১১ দলীয় ঐক্যজোটের লিফলেট বিতরণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৭০)
লিফলেট বিতরণ
X

লিফলেট বিতরণ

বিএনপি সরকার গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারণা করার প্রতিবাদে কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে শহরের মুক্তির মোড়ে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুর রাকীব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, আমার বাংলাদেশ (এবি পার্টি) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিফলেটে জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ আহ্বায়ন জানানো হয়। গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়া এবং প্রয়োজনে রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার করতে হবে। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়; বরং একটি 'সংবিধান সংস্কার পরিষদ' গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে বিরোধীদল সংবিধানের কাঠামোগত পরিবর্তন চায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy