হরমুজ থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি চলচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই

2026-04-10T16:06:50+00:00
2026-04-10T16:06:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৬৬)
হরমুজ প্রণালি
X

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি চলচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায় ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই বৈশ্বিক জ্বালানির বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ প্রসঙ্গে ৩টি পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম তিনি বলেছেন, “খবর পাওয়া যাচ্ছে যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করছে। তারা যেন এটা না করে এবং যদি করেও থাকে— যেন এখনই তা বন্ধ করে।”

দ্বিতীয় পোস্টে তিনি বলেছেন, “হরমুজে প্রণালিতে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান যা করছে, তা খুবই বাজে এবং অসম্মানজনক। ইরানের সঙ্গে আমাদের (যুদ্ধবিরতি) চুক্তিতে এ ব্যাপারটি ছিল না।”

তৃতীয় পোস্টে ট্রাম্প বলেন, “ইরান সহযোগিতা করুক আর না-ই করুক, হরমুজ প্রণালিতে খুব শিগগিরই তেলের প্রবাহ স্বাভাবিক হবে।”

উল্লেখ্য, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)- এর বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালি স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে  জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে হবে।  

ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে এই টোল পরিশোধ করতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy