তেতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল চোর

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তালিকাভুক্ত চোর রাসেল ইসলামকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। অভিযানে বাড়ি ঘেরাও

2026-04-10T17:10:27+00:00
2026-04-10T17:10:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল চোর
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ২৪৩)
পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল চোর
X

পুলিশের মাথা ফাটিয়ে পালিয়ে গেল চোর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তালিকাভুক্ত চোর রাসেল ইসলামকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। অভিযানে বাড়ি ঘেরাও এর পর আটক করার সময় ওই পুলিশ সদস্যের  মাথা ফাটিয়ে ফিল্মি কায়দায় পালিয়ে যায় দুর্ধর্ষ আসামি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক বদিউজ্জামানের নেতৃত্বে ১০ জনের একটি দল আসামি রাসেলের বাড়ি ঘেরাও করে। এ সময় আসামি রাসেল ওই পুলিশ সদস্যের ওপর হামলা করে পালিয়ে যায় । পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজা মুনির পূর্বা জানান, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) মো. রাশেদুল ইসলাম বলেন, রাসেল একজন চিহ্নিত অপরাধী এবং তার নামে একাধিক মামলা রয়েছে। রাসেলকে ধরতে পুলিশের একটি টিম তার বাড়ি ঘেরাও করে। বাড়ির বিভিন্ন কক্ষের সামনে পুলিশ ধরার জন্য দাঁড়িয়ে থাকলে হঠাৎ একটি রুম থেকে দরজা খুলে বের হয়ে রড দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy