প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:১৯ পিএম (ভিজিট : ৩৪)

X
বদলগাছী থানা
নওগাঁর বদলগাছীতে ক্ষতবিক্ষত অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার আধাইপুর ইউপির জিয়া শিমুলিয়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই রাস্তার উপর তাঁর ব্যবহৃত ভ্যানটি রক্তা মাখা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মিঠু হোসেন (৩৭) বলে জনা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি পেশায় এক জন ভ্যানচালক। প্রতিদিন বদলগাছীর বিভিন্ন এলাকায় ভ্যানগাড়ী চালিয়ে সংসার চালিয়ে আসছিল। তার স্ত্রী নাছিমা বেগম বলেন সন্ধ্যার পর আমরা স্বামী স্ত্রী বাজার করার পারসোমবাড়ী যায়। আসার সময় রাস্তায় একয় গ্রামের বাবুর ছেলে রিফাত হোসেন নিয়ে আমার স্বামী মিঠুকে নিয়ে বদলগাছীর উদ্দেশ্য রওনা করে।
স্থানীয় কয়েকজন পথচারী বলেন, জিয়া শিমুলিয়া ও বাসপুর রাস্তার উপর লাইট জ্বালিয়ে রাখা একটি ভ্যান ও তার একটু সরে ধানের জমিতে মিঠুর মরদেহ পড়ে থাকা দেখতে পায়। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা বলেন, মরদেহের শরিরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন দেখা যায়। ছিনতাই, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না তা বলা যাচ্ছে না।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশের শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। কি কারনে এই হত্যাকান্ড পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। থানায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।