সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক

2026-04-10T17:55:07+00:00
2026-04-10T17:55:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৭১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো. রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো. চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy