চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামের এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন।শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার

2026-04-10T18:45:41+00:00
2026-04-10T18:45:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে ইটভাটার শ্রমিক নিখোঁজ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১৫৫)
ইটভাটার শ্রমিক নিখোঁজ
X

ইটভাটার শ্রমিক নিখোঁজ

ভোলার চরফ্যাশনে নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামের এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে মায়া নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আলমগীর শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুর রহমান খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর প্রায় এক বছর ধরে মেসার্স ফাহিম ব্রিকসে কাজ করছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি গোসলের উদ্দেশ্যে মায়া নদীতে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও ফিরে না আসায় সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে নদীতীরে খোঁজ নিতে যান। সেখানে তাঁর ব্যবহৃত লুঙ্গি, টুথব্রাশ ও জুতা পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে না পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy