নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর লেখক, নওগাঁর বই প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন

2026-04-10T18:47:48+00:00
2026-04-10T18:47:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁর লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ২১৯)
দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত
X

দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত

নওগাঁর লেখক, নওগাঁর বই প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কগেটে বই মেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ নওশাদ হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিস তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পি কায়েস উদ্দীন, কথাসাহিত্যি বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐকের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচিত্র সংসদের সাধারন সম্পাদক রহমান রায়হান, করি অধ্যক্ষ আরিফুর রহমান প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকেয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ,আসলাম হোসেন,গুলজার রহমান সোহাগ, সাংবাদিক রুহুল আমিন,  হোসেনসহ অন্যান্যরা।

মেলার আয়োজকরা জানান, বইমেলায় জেলার ৭০ জন লেখকের অন্তত দুই শতটি বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক আশরাফুল নয়ন বলেন, বইমেলার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলেধরা এবং পরিচিত বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যে মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি উদ্বৃদ্ধ করণের লক্ষ্যই এ মেলার মুল লক্ষ্য।

সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূত্রপাত হয়েছিল নওগাঁর সোমপুর বিহার হতে চর্য়াপদের মাধ্যমে। তা নওগাঁর মানুষ অনেকেরই অজানা। এবং বর্তমান সময়েও এ জেলার অনেক লেখক আছে যাদের বই বিশ্ববিদ্যালয়ে সহায়ক বই হিসেবে পড়ানো হয়। নওগাঁয় শতাধীক কবি-সাহিত্যক প্রাবন্ধিক ও গবেষক রয়েছে। আমাদের উদ্দেশ্য তাদের দেশব্যাপী পরিচিত করা।

বইমেলায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখকদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছে।  মেলা চলে সন্ধ ৬টা পর্যন্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy