দেবিদ্বারে মাদক বিরোধী সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ঠেকাও মাদক, ঠেকাও সন্ত্রাস বাঁচাও শিক্ষা, বাঁচা ও দেশ এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ

2026-04-10T20:13:54+00:00
2026-04-10T20:13:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে মাদক বিরোধী সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ১৮২)
আলোচনা সভা
X

আলোচনা সভা

"ঠেকাও মাদক,  ঠেকাও সন্ত্রাস  বাঁচাও শিক্ষা,  বাঁচা ও দেশ" এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা হয়েছে। 

শুক্রবার বিকেলে গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন এর সাবিক সহযোগিতায় এবং  শুভপুর যুব উন্নয়ন সংগঠন ও শুভপুর মানবসেবা ফাউন্ডেশন আয়োজনে  ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম'র সভাপতিত্বে গোমতী মাদক বিরোধী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমতী মাদক বিরোধী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি এইচ এম ইমরান হাছান। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের সভাপতি এইচএম ইমরান হোসেন বলেন, বর্তমান সময়ে এলাকার যুব সমাজকে গ্রাস করেছে মাদক সেবনকারী, তাই সমাজ থেকে ওই মাদক কারবারীদের চিহ্নিত করে গোমতী মাদক বিরোধী সংগঠনের সহযোগিতায় নিয়ে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের বেকারত্ব দূর করার জন্য এ সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমতী মাদক বিরোধী  সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ মোল্লা, শুভপুর যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, শুভপুর মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি  মোঃ সোহেল মোল্লা, গোমতী মাদক বিরোধী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  গাজী ফারুক,  সাব্বির হোসেন উজ্জ্বল, গাজী আলম প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy