মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননে চরভদ্রাসনের দীপালি নিহত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে (ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহরিমপুর ইউনিয়নের চর সালেপুর

2026-04-10T20:17:27+00:00
2026-04-10T20:17:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যপ্রাচ্যের যুদ্ধে লেবাননে চরভদ্রাসনের দীপালি নিহত
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৫৩)
দীপালি বেগম
X

দীপালি বেগম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে (ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) দীপালি বেগম (৩৪) নামে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চরহরিমপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের এক নারী নিহত হয়েছেন। 

গত বুধবার (৮ এপ্রিল) রাতে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওইদিন সন্ধ্যায় তিনি লেবাননের বৈরুত এলাকায় যে ভবনে বসবাস করতেন সেই ভবনে হামলা হয়। এরপর সে স্থানের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিপালি বেগম পূর্ব শালেপুর গ্রামের বাসিন্দা শেখ মুকার মেয়ে। তিনি অবিবাহিত এবং দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ। লেবাননে তিনি গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

দিপালির ছোট বোন লাইজু বেগম জানান, গত দুই বছর আগে জীবীকার তাগিদে তার বোন লেবাননে যান।

প্রতিদিন বিকেলে তার সাথে মুঠো ফোনে কথা হতো গত ৮ এপ্রিল বিকেল চারটার দিকে তার বোনের সাথে কথা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর গত এক মাস আগে লেবাননের চুড় এলাকা থেকে বৈরুত এলাকায় যায় দিপালি। ওই সময় সে জানিয়েছিল চুড় এলাকায় যুদ্ধের দামামা বেশি তাই সেখান থেকে তার মালিকের পরিবারসহ বৈরুত এলাকায় স্থানান্তরিত হয়। সেখানেই দিপালিসহ তার মালিকের স্ত্রী ও তার পরিবারের সদস্যসহ সাত জন নিহত হন। তারা যে ভবনে অবস্থান করছিল সেই ভবনেই বোমা হামলা হয়।তার মরদেহ ওই দেশের পুলিশের জিম্মায় রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য সেক ফালু বলেন, দিপালির বাড়ি ওই গ্রামের নওয়াব আলীর দোকানের সামনে। পরিবারের অভাব ঘোচাতেই মেয়েটি বিদেশে গিয়েছিল। যত দ্রুত সম্ভব দিপালীর মরদেহ যেন দেশে আনা হয় সে বিষয়ে অনুরোধ রাখেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। দিপালীর মরদেহ দেশে আনার বিষয়ে বিধিসম্মত যে প্রক্রিয়া রয়েছে তা অবশ্যই করা হবে। পাশাপাশি তিনি শোকাহত পরিবারটির প্রতি সমবেদনা জানান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy