রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্টে সেনা জোনের পুরস্কার বিতরণ

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প আওতায় রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের জোন অধিনায়ক কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা

2026-04-10T21:10:01+00:00
2026-04-10T21:10:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্টে সেনা জোনের পুরস্কার বিতরণ
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:১০ পিএম   (ভিজিট : ১৯৭)
সেনা জোনের পুরস্কার বিতরণ
X

সেনা জোনের পুরস্কার বিতরণ

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প আওতায় রাঙ্গামাটি নানিয়ারচর সেনা জোনের জোন অধিনায়ক কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা পরিচর্যা ও পুরস্কার বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বগাছড়ি ভূঁইয়াদম যুব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান (পিএসসি) এছাড়াও টুর্নামেন্টের সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

প্রায় এক মাসব্যাপী চলমান এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব এবং চেঙ্গি যুব এগন্তোর ক্লাব, ১৭ মাইল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হয়। উক্ত খেলায় সুরিদাশ পাড়া যুব স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং চেঙ্গি যুব এগন্তোর ক্লাব, ১৭ মাইল রানার-আপ হওয়ার সৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও নানিয়ারচর জোন কর্তৃক উক্ত প্রতিযোগিতা আয়োজনকারী বগাছড়ি ভূঁইয়াদম স্পোর্টিং ক্লাবকে আর্থিক অনুদান করা হয়।

এসময় জোন অধিনায়ক বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। 

অন‍্যদিকে জোন কতৃপক্ষ জানান,বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের যুবসমাজের গঠনমূলক কার্যক্রমে পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy