ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার

2026-04-10T21:20:32+00:00
2026-04-10T21:20:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৯১)
সুজন শেখ
X

সুজন শেখ

ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিধবা এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১০। 

আজ শুক্রবার বিকালে রাজধানীর হাজারীবাগের রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে সুজন শেখ ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন সুজন। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা ভুক্তভোগী নারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।” 

গত বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।  

র‍্যাব কর্মকর্তা তাপস কর্মকার আরও জানান, এ ঘটনায় মামলার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকালে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy