পবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে

2026-04-10T21:27:06+00:00
2026-04-10T21:27:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৫৫)
পবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা
X

পবিপ্রবিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৮৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যা উপস্থিতির দিক থেকে সন্তোষজনক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান, গুচ্ছ ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং কর্মকর্তারা।

পরিদর্শন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউট মোতায়েন করা হয়েছিল।

তিনি আরও বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতির হার সন্তোষজনক এবং পুরো পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।”






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy