আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির নৌবাহিনী উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার

2026-04-10T21:37:41+00:00
2026-04-10T21:46:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৯:৪৬ পিএম  (ভিজিট : ১০৮)
‘গোল্ড অটাম’ জাহাজ
X

‘গোল্ড অটাম’ জাহাজ

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির নৌবাহিনী উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

এক বিবৃতিতে পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। 

তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy