বোদা থানা পঞ্চগড়ে শ্রেষ্ঠ থানা নির্বাচিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের জন্য শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পঞ্চগড়ের বোদা থানা।গত বুধবার (৮

2026-04-10T21:50:01+00:00
2026-04-10T21:50:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোদা থানা পঞ্চগড়ে শ্রেষ্ঠ থানা নির্বাচিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ২০৮)
বোদা থানা
X

বোদা থানা

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের জন্য শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে পঞ্চগড়ের বোদা থানা। 

গত বুধবার (৮ এপ্রিল) সকালে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে আয়োজিত সভায় এ স্বীকৃতি ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। থানাটির সফল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপার এ পুরস্কার তুলে দেন। 

জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও জনসেবায় অসামান্য ভূমিকা রাখায় বোদা থানা এ স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে ময়দানদীঘিতে মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযান এই সাফল্যের অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। থানার সব সদস্যের নিরলস প্রচেষ্টা ও পেশাদারিত্ব এই সাফল্যের মূল চালিকা শক্তি।

পরে শুক্রবার (১০ এপ্রিল) রাতে সম্মাননা গ্রহণ প্রসঙ্গে বোদা থানার ওসি মোঃ সোয়েল রানা বলেন, এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। এটার সম্পূর্ণ কৃতিত্ব থানার অফিসার ফোর্সদের। তারা কাজ করছে বলেই ফার্স্ট (শ্রেষ্ঠ) হওয়া সম্ভব হয়েছে। আমি নতুন যোগদান করেছি, আমি চেষ্টা করছি এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। পঞ্চগড় জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক ভিত্তিতে থানাগুলোর কর্মদক্ষতা যাচাই-বাছাই করে এই পুরস্কার দেওয়া হয়, যা অন্যান্য থানাকেও ইতিবাচক প্রতিযোগিতায় উৎসাহিত করবে। 

উল্লেখ্য, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় সোয়েল রানা ওসি থাকাকালীন তার নেতৃত্বে ধারাবাহিক ভাবে ৭ বার শ্রেষ্ঠ হয়েছিল দেবীগঞ্জ থানা।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy