পাবনায় হামে ১৬ শিশু নতুন ভর্তি | হাসপাতালে বাড়ছে রোগীর চাপ

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

হামে আক্রান্ত হয়ে পাবনায় নতুন ১৬ শিশু রোগী ভর্তি হয়েছে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। চিকিৎসা নিচ্ছে ৭২ জন।হাসপাতাল

2026-04-11T10:52:26+00:00
2026-04-11T10:52:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনায় ২৪ ঘন্টায় হামে ১৬ শিশু ভর্তি, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৫০)
পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা
X

পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা

হামে আক্রান্ত হয়ে পাবনায় নতুন ১৬ শিশু রোগী ভর্তি হয়েছে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। চিকিৎসা নিচ্ছে ৭২ জন। 

হাসপাতাল সূত্র বলছে, গেল ২৪ ঘন্টায় ১৬ জন নতুন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭২ জন রোগী। এক মাসে এই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ২১৮ জন হাম আক্রান্ত রোগীকে। হাসপাতালে ৩৮ শয্যার শিশু ওয়ার্ড থাকলেও হাম ও সাধারণ মিলে ২শ' অধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেয়ায় জায়গা স্বল্পতা দেখা দিয়েছে। একটি কক্ষকে আইসোলেটেড ইউনিট হিসেবে তৈরী করা হয়েছে

জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, হাম রুবেলা টিকার আওতায় পাবনা জেলার ৪ টি উপজেলাকে টার্গেট পয়েন্টে নেয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে পাবনায় টিকা প্রদান কার্যক্রম চালু হয়েছে। প্রতিটা ইপিআই টিকা কেন্দ্রে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। ১৮ এপ্রিল পর্যন্ত এই টিকা কার্যক্রম চলবে। 

পাবনা সদর উপজেলায় মোট ৫৫ হাজার ৬৫৭ শিশুকে টিকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ২৬ হাজার ৫৫৮ জন শিশু অন্তর্ভুক্ত। এছাড়া আটঘরিয়া, ঈশ্বরদী ও বেড়া উপজেলাসহ জেলায় মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে।

সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করছে, হাম প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হামের প্রাথমিক সিনটমের বাইরে অধিকতর ঝুঁকি থাকলে সেসকল হাম আক্রান্ত রোগীকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সর্বসাধারণকে হাম যেহেতু ছোঁয়াচে তাই অধিকতর সাবধানতা অবলম্বল করে চলার পরামর্শ দেয়া হচ্ছে। 





  বিষয়:   পাবনায় হামে আক্রান্ত শিশু  পাবনা হাসপাতাল  হাম  রুবেলা টিকা  পাবনা জেনারেল হাসপাতাল  শিশু স্বাস্থ্য  সংক্রামক রোগ  ইপিআই টিকা কর্মসূচি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy