পহেলা বৈশাখ থেকে মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে ১৪ এপ্রিল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হচ্ছে। এতে যাতায়াত, ব্যবসা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

2026-04-11T11:21:10+00:00
2026-04-11T11:21:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পহেলা বৈশাখ থেকে মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ১০৫)
মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করবে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো
X

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করবে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করবে ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো।

দীর্ঘদিন ধরে এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এ উদ্যোগ বাস্তবায়নে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার প্রচেষ্টা ও উদ্যোগের পরিপ্রেক্ষিতেই রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে কাজ করা হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে এই সেবা চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রেলস্টেশনে ট্রেন থামা শুরু হলে মুকসুদপুর থেকে ঢাকা, খুলনা ও বেনাপোলগামী যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এতে সময় ও ব্যয় দুটোই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এতদিন সড়কপথে পণ্য পরিবহনে সময় ও খরচ বেশি হতো। এখন রেলসেবা চালু হলে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে।

অন্যদিকে শিক্ষার্থীদের মতে, আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি তাদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের সুযোগ তৈরি করবে। বিশেষ করে দূরপাল্লার যাতায়াতে এটি বড় ধরনের স্বস্তি এনে দেবে।





  বিষয়:   মুকসুদপুর ট্রেন  গোপালগঞ্জ রেলওয়ে  আন্তঃনগর ট্রেন স্টপেজ  ঢাকা খুলনা ট্রেন  ঢাকা বেনাপোল ট্রেন  বাংলাদেশ রেলওয়ে  ট্রেন আপডেট ২০২৬ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy