ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে এসডিআইর সিম্পোজিয়াম

বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI) তৃণমূল উদ্যোক্তাদের জন্য সঞ্চয় ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। ধামরাইয়ে অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে আর্থিক নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়।

2026-04-10T19:57:26+00:00
2026-04-10T19:57:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে এসডিআইর সিম্পোজিয়াম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI) একটি ব্যতিক্রমধর্মী সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

“উদ্যোক্তা ও সঞ্চয়: একটি ক্রমবর্ধমান আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের পথ” শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় SDI-এর ইন্টিগ্রেটেড রিসোর্স সেন্টার (IRC), সুতিপাড়া, ধামরাই-এ।

কর্মশালায় ধামরাই, মানিকগঞ্জ ও সাভার অঞ্চলের বিভিন্ন পেশা ও পটভূমির উদীয়মান তৃণমূল উদ্যোক্তা ও সঞ্চয়ী সদস্যরা অংশগ্রহণ করেন। ব্যবসার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে কীভাবে একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা যায়—এই বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, চেয়ারম্যান, SDI। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপা মোনালিসা, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং দেওয়ান কৌশিক আহমেদ, অফিসার ইনচার্জ, গোলড়া হাইওয়ে থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDI-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

কর্মশালাটি পরিকল্পিতভাবে দুইটি প্রধান অংশে পরিচালিত হয়। প্রথম অংশে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব, ব্যবসা শুরু করার চ্যালেঞ্জ, সফল উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প এবং উদ্যোক্তা জীবনের পরিবর্তন নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

দ্বিতীয় অংশে সঞ্চয়ের গুরুত্ব, নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলা এবং সেই সঞ্চয়কে ব্যবসা সম্প্রসারণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা ও পারিবারিক নিরাপত্তায় কাজে লাগানোর বিষয়গুলো বাস্তব উদাহরণসহ ব্যাখ্যা করা হয়। পুরো আয়োজনটি এমনভাবে সাজানো হয় যাতে উদ্যোক্তারা বুঝতে পারেন ব্যবসা ও সঞ্চয় একসাথে পরিকল্পনা করলে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন সম্ভব।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। উদ্যোক্তা আবুল করিম বলেন, “উদ্যোক্তাদের সফলতার মূলেই হলো সঞ্চয় সৃষ্টি। উদ্যোক্তা যদি তার ব্যবসা সফলভাবে পরিচালনা করতে পারে, তাহলে সফলতা নিশ্চিত।”

কাওয়ালিপাড়া শাখার এক উদ্যোক্তা জানান, “ব্যবসা সফল করতে সাহস, ঝুঁকি নির্ধারণ এবং দক্ষতা অর্জন জরুরি। SDI-এর সহযোগিতায় আমি আমার ব্যবসা সম্প্রসারণ করতে পেরেছি এবং এখন আমার পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।”
বিশেষ অতিথি রিপা মোনালিসা বলেন, “উদ্যোক্তা তৈরি এবং সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দেওয়ান কৌশিক আহমেদ বলেন, “সঞ্চয় বৃদ্ধি উদ্যোক্তাদের নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়তা করতে পারে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “প্রত্যেক উদ্যোক্তাকে ঝুঁকি মোকাবিলায় সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় অপরিহার্য।”

SDI-এর সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) তার বক্তব্যে সফল ব্যবসার পাঁচটি মূল উপাদান—পণ্য, মূল্য, স্থান, প্রচার ও মানুষ—এই বিষয়গুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে SDI-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, “উদ্যোক্তাদের ব্যবসার রিসোর্স ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, মার্কেটিং এবং ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিতে হবে। ব্যবসা আয় তৈরি করে, আর সঞ্চয় সেই আয়কে নিরাপদ ভবিষ্যতে রূপান্তরিত করে।”

আয়োজকদের মতে, তৃণমূল উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




  বিষয়:   তৃণমূল উদ্যোক্তা  SDI কর্মশালা  উদ্যোক্তা উন্নয়ন  সঞ্চয় সংস্কৃতি  ধামরাই সিম্পোজিয়াম  ব্যবসা সম্প্রসারণ  আর্থিক নিরাপত্তা  বাংলাদেশ উদ্যোক্তা  ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy