কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ার কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নারী শিক্ষায় প্রতিষ্ঠানটির অবদান প্রশংসিত।

2026-04-11T12:22:25+00:00
2026-04-11T12:22:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ৬১৮)
কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
X

কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নারী শিক্ষার জন্য কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় বাতিঘর হিসেবে কাজ করছে। এ বিদ্যালয়ের পড়ালেখার সুন্দর পরিবেশ ও সুদক্ষ শিক্ষকদের সুনাম এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে। যেকোনো প্রতিযোগীতামূলক কর্মকাণ্ডে আগামীতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্ব ও সুনাম অক্ষুন্ন রাখবে-এ আশাবাদ ব্যক্ত করেন কিশলয় ট্রাস্ট চেয়ারম্যান খোদেজা বেগম।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযের এসএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় তিনি  এসব কথা বলেন।

শিক্ষক এহেছান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম ও সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তাহামিদ। 

এসময় তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা আজ দাঁড়িয়ে আছো। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততাই সফলতার মূলমন্ত্র। বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো—তোমরাই একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। এসময় তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষানুরাগি সদস্য ওমর ফারুক, সিনিয়র শিক্ষক এসএম আকবর হোছাইন খোকন, নাজমা আক্তার সিদ্দিকী, বেলাল উদ্দিন, অভিভাবক উক্যজাই মার্মা ও বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্টানে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রবিউল হোছেন রাশেল, অভিভাবক সদস্য বশিরুল আলম, কর্মরত শিক্ষক এহছানুল কবির, সিদুল কান্তি শর্মা, জয়নাব বাহার, মোঃ রিদুয়ানুল হক, আজিজুর রহমান, নুরুল ইসলাম, সাদিয়াতুল মোস্তারি, প্রু মে মার্মা, তাজনিম উদ্দীন,শাহাব উদ্দিন খোকা, নুরুল আমিন কাদেরীসহ এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





  বিষয়:   কিশলয় স্কুল  চকরিয়া স্কুল  এসএসসি বিদায়  নারী শিক্ষা  কক্সবাজার শিক্ষা  বিদায় সংবর্ধনা  স্কুল অনুষ্ঠান  শিক্ষার্থী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy