রামগ‌ড়ে বিজ্ঞান ও প্রযু‌ক্তি মেলার উ‌দ্বোধন

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি

শিক্ষা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

2026-04-11T12:37:33+00:00
2026-04-11T12:37:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগ‌ড়ে বিজ্ঞান ও প্রযু‌ক্তি মেলার উ‌দ্বোধন
রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ২০৬)
খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ৪৭ তম বিজ্ঞান মেলা
X

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ৪৭ তম বিজ্ঞান মেলা

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে ৪৭ তম বিজ্ঞান মেলা শুরু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১১ এ‌প্রিল) সকাল ১১ টায় উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে বিজ্ঞান মেলার উ‌দ্বোধন ক‌রেন রামগড় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কাজী শামীম।

এসময় অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন রামগড় উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি মোঃ জসীম উ‌দ্দিন,সাধারন সম্পাদক সাফা‌য়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক মোঃ ই‌লিয়াস হো‌সেন প্রমূখ।

প‌রে অ‌তি‌থিরা বি‌ভিন্ন শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থী‌দের তৈরি উদ্ভাবনী ও গ‌বেষণা ‌ভি‌ত্তিক প্র‌জেক্টসমূহ প‌রিদর্শন ক‌রেন। জানাযায়, "উদ্ভাবন‌নির্ভর বাংলাদেশ গঠ‌নে বিজ্ঞান ও প্রযু‌ক্তি" এই প্র‌তিপাদ‌্য নি‌য়ে জাতীয় বিজ্ঞান ও প্রযু‌ক্তি সপ্তাহ ২০২৬ পা‌লিত হ‌চ্ছে। তারই ধারাবা‌হিকতায় রামগড় উপ‌জেলা প্রশাসন ১১ ও ১২ এ‌প্রিল দু‌দিন ব‌্যাপী এ বিজ্ঞান মেলার আ‌য়োজন ক‌রেছে। ‌বিজ্ঞান মেলায় স্কুল ,ক‌লেজ ও মাদরাসার প্রায় ২০ টি প্র‌জেক্ট প্রদ‌র্শিত হয়‌েছে।





  বিষয়:   রামগড়  খাগড়াছড়ি  বিজ্ঞান মেলা  প্রযুক্তি সপ্তাহ  শিক্ষার্থী প্রকল্প  উদ্ভাবন  বাংলাদেশ শিক্ষা  বিজ্ঞান সংবাদ 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy