সিন্ডিকেটের ধারণা বিলুপ্ত হবে, বাজার হবে স্বচ্ছ: বাণিজ্যমন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

সিলেটে দেশের প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন করেছেন বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ বাজার ব্যবস্থার জন্য AI ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হবে।

2026-04-11T14:02:35+00:00
2026-04-11T14:02:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিন্ডিকেটের ধারণা বিলুপ্ত হবে, বাজার হবে স্বচ্ছ: বাণিজ্যমন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৪৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন ধারণা বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে। এখন থেকে সিন্ডিকেটের বদলে স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থার মাধ্যমে বাজার পরিচালিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেটের টিলাগড় এলাকায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমদানি-নির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে বাজার নজরদারি সহজ হবে এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি বন্ধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার প্রতিবছর টিসিবির কার্যক্রমে ৩২-৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকির চাপ কমিয়ে টিসিবির সেবার পরিধি আরও বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা জানায়, টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে এই হাটের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। বর্তমানে একটি পণ্য কৃষকের মাঠ থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে ৪-৫ বার হাতবদল হয়, যার ফলে দাম বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পান না। ‘কৃষকের হাট’ এই প্রথা ভেঙে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সেতুবন্ধন তৈরি করবে।

বাণিজ্যমন্ত্রী ঘোষণা দেন, সারা দেশে কৃষকরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি জেলার জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে বিষমুক্ত সতেজ সবজি পাবেন এবং কৃষকরাও তাদের শ্রমের সঠিক দাম নিশ্চিত করতে পারবেন।

সিলেট জেলা প্রশাসন জানায়, বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।




  বিষয়:   কৃষকের হাট  সিলেট বাজার  বাজার সিন্ডিকেট  বাণিজ্য মন্ত্রী  টিসিবি  কৃষক বিক্রয় কেন্দ্র  বাংলাদেশ বাজার ব্যবস্থা  AI বাজার নিয়ন্ত্রণ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy