পোরশায় স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরি

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে

2026-04-11T14:39:36+00:00
2026-04-11T14:39:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরি
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৩৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

নওগাঁর পোরশায় নিতপুর শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বাঙালপাড়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে সোহেল রানা সজীব মাস্টার শুক্রবার দুপুরে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে তার লাল-কালো রঙের ১০০ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেলটি রেখে পাশের হাসপাতাল মসজিদে জুমার নামাজ পড়তে যান।

নামাজ শেষে ফিরে এসে তিনি সেখানে তার মোটরসাইকেলটি দেখতে পাননি। সোহেল রানা জানান, একটি মোটরসাইকেল চোর চক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy