পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার

2026-04-11T14:53:04+00:00
2026-04-11T14:53:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ১৭)
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান
X

পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার বর্ষবরণ অনুষ্ঠান

খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০এপ্রিল) সকালে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা বর্ষবরণ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। 

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, জিন্নাতুন্নেছা পান্না, সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল, বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। 

উপস্থিত ছিলেন শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন। এছাড়া শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সদস্যরা সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy