বিএনপির মনোনয়ন ফরম নিলেন মডেল ফারজানা সিঁথি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। নড়াইল-২ আসন থেকে তিনি ফরম নিয়েছেন।

2026-04-11T16:09:13+00:00
2026-04-11T16:09:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৭৯)
বিএনপি কার্যালয়ে ফারজানা সিঁথি মনোনয়ন ফরম নিয়েছেন
X

বিএনপি কার্যালয়ে ফারজানা সিঁথি মনোনয়ন ফরম নিয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন। তবে তিনি জানান, নড়াইল-২ আসন থেকে তিনি ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

ফারজানা সিঁথির বাড়ি যশোর জেলায়। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনার পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা তাকে আলোচনায় নিয়ে আসে।

তিনি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের একটি মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন। ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং হিন্দি সংস্করণের ‘বেপানা দিল’ শিরোনামের গানটিতে তাকে দেখা যায়।

বর্তমানে ফারজানা সিঁথি মডেল ও অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।




  বিষয়:   ফারজানা সিঁথি  বিএনপি মনোনয়ন  সংরক্ষিত নারী আসন  নড়াইল-২  বাংলাদেশ রাজনীতি  মডেল অ্যাক্টিভিস্ট  বিএনপি নির্বাচন 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy