সৈয়দপুরে বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের অভিযান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসন শহরের পাঁচমাথা মোড়, শহীদ ডা. শামসুল হক

2026-04-11T16:16:25+00:00
2026-04-11T16:16:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের অভিযান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৯৬)
X

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা প্রশাসন শহরের পাঁচমাথা মোড়, শহীদ ডা. শামসুল হক সড়ক, বাস-টার্মিনাল, ক্যান্ট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছে। এসময় জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য দোকানপাট সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার সরকারি নির্দেশনা প্রতিপালন করা হচ্ছে কি না ? তা’ তদারকি করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ পরিদর্শন অভিযান চালানো হয়।

অভিযানকালে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানানো হয় এবং সরকারের নির্দেশনা মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পরিদর্শন অভিযান শুরুর পূর্বে এ বিষয়ে উপজেলাজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাও চালানো হয়। এসময় অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকানপাট বন্ধ করে প্রশাসনকে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিদ্যূৎ ও জ্বালানী সাশ্রয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy