প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম (ভিজিট : ৪৪)

X
নড়াইলের লোহাগড়া পৌর শহরের সিংঙ্গা গ্রামের অটোভ্যান চালক আবু বক্কর সিদ্দিকের একমাত্র ছেলে মো. আবু হুরাইরা (২১) বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর জীবন প্রদীপ নিভে যেতে বসেছে।
২০২৪ সালে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ার পর থেকে ছেলেকে বাঁচাতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তার বাবা আবু বক্কর সিদ্দিক। পেশায় অটোভ্যান চালক হয়েও তিনি দিন-রাত পরিশ্রম করে এবং নিজের শেষ সম্বল জমিজমা বিক্রি করে গত দুই বছর ধরে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে সব সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় অর্থের অভাবে হুরাইরার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পরিবারের একমাত্র ভরসা এই তরুণের জীবন বাঁচাতে তার বাবা সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
বর্তমানে দিশেহারা পরিবারটি সকলের কাছে সহযোগিতা ও সহানুভূতি কামনা করছে। অসুস্থ হুরাইরার সঙ্গে যোগাযোগ বা সহায়তা পাঠাতে ০১৯৪০০৩০৮০১ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
মানবিক সহায়তা পেলে হয়তো ফিরিয়ে আনা সম্ভব একটি সম্ভাবনাময় জীবনের আলো।