যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে: ডা. মো. আনোয়ারুল হক

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনায় নবগঠিত আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির পরিচিতি সভা শনিবার সকাল ১১টায় আন্তঃজেলা বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত

2026-04-11T17:12:19+00:00
2026-04-11T17:12:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে: ডা. মো. আনোয়ারুল হক
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১০৪)
X

নেত্রকোনায় নবগঠিত আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির পরিচিতি সভা শনিবার সকাল ১১টায় আন্তঃজেলা বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা বাস মালিক সমিতির সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুখলেছুর রহমান খান খসরুর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান খান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শফিকুল কাদের সুজা। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা বিএনপি নেতা মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস. এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ নবগঠিত আন্তঃজেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। আমাদের সড়ক পথে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy