প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ১১৩)

X
আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলার উলাশীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জিয়া খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে শনিবার দুপুরে উদ্বোধনস্থল পরিদর্শন করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সমবায় সম্পাদক রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এ সময় এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। স্থানীয়রা জানান, জিয়া খাল পুনঃখনন প্রকল্প ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।