মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান: আমানউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে আমানউল্লাহ আমান মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

2026-04-11T18:19:06+00:00
2026-04-11T18:19:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান: আমানউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ২৪)
ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন
X

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন

ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) কেরানীগঞ্জে আয়োজিত ‘মানসম্মত শিক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ হুমকি। মাদকাসক্ত ব্যক্তি নিজের জীবন নষ্ট করার পাশাপাশি পরিবারকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এ কারণে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবারকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। অতীতে নির্বাচন ব্যবস্থায় অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। কেরানীগঞ্জের শহীদ রিয়াজসহ সকল শহীদের আত্মত্যাগের কথা তিনি স্মরণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপবৃত্তি কার্যক্রম নারীদের এগিয়ে নিতে সহায়ক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমান শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও সহায়তা কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্ম মেধাবী ও সম্ভাবনাময়। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

কেরানীগঞ্জকে চাঁদাবাজি ও ভূমি দখলমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বারোপ করে তিনি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুক, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও কেরানীগঞ্জ মডেল থানা ওসি সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   আমানউল্লাহ আমান  মাদকমুক্ত সমাজ  কেরানীগঞ্জ  শিক্ষা অনুষ্ঠান  কৃতি শিক্ষার্থী  ঢাকা-২  বাংলাদেশ রাজনীতি  সচেতনতা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy