শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা

2026-04-11T19:34:18+00:00
2026-04-11T19:34:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩৯৩)
রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানুর সরকার
X

রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানুর সরকার

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শাহানুর সরকার।

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী ব্যবসায়ী বাজার কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানুর সরকার বলেন, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত একজন সৎ ও ন্যায়নিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতির পথচলা শুরু করে দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে তিনি রাজাবাড়ী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

শাহানুর সরকার অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অখ্যাত প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ইতোমধ্যে তিনি বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবহিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান।

বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজাবাড়ী বাজার ইজারার জন্য ১৪ জন অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত একজন দরদাতা দরপত্র জমা দেন। পরবর্তীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে সারোয়ার জামান (সেমু সরকার) ইজারা লাভ করেন, যা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এবং সরকারি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইজারাদার তাঁর বড় ভাই হলেও এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং রাজাবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন স্হানীয় উপজেলা ও রাজাবাড়ি ইউনিয়নের নাজমুল হুদা শাহীন,এডঃমাহিদুল ইসলাম নয়ন,আক্তার সরদার,আক্তারুজ্জামান জিকু,এস এম সাজেদুল ইসলাম মিথুন, ইন্জিঃশাহ আলম, এডঃজুয়েল রানা, আলামিন মোল্লা, মাজহারুল ইসলাম ও রাসেল আফরাত, মুন্জুর রহমান ও স্থানীয় উপজেলা ও রাজাবাড়ি ইউনিয়নের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy