আশুলিয়ায় বিচারের দাবীতে ‌র‍্যালী ও সমাবেশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

রাজধানী

২১ বছর পার হলো, খুনী মালিকের কি হলো এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়া ২০০৫ সালে ধসে পড়া

2026-04-11T19:37:29+00:00
2026-04-11T19:37:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় বিচারের দাবীতে ‌র‍্যালী ও সমাবেশ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৩৩)
২০০৫ সালে ধসে পড়া একটি গার্মেন্টস এর ৬৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দোষী মালিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা
X

২০০৫ সালে ধসে পড়া একটি গার্মেন্টস এর ৬৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দোষী মালিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা

২১ বছর পার হলো, খুনী মালিকের কি হলো" এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়া ২০০৫ সালে ধসে পড়া একটি গার্মেন্টস এর ৬৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দোষী মালিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।

শনিবার সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে একটি র‍্যালী নিয়ে পরে আরএস টাওয়ারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

এসময় শ্রমিক ফেডারেশন এর নেতারা বলেন, ২০০৫ সালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত স্পেকট্রাম সোয়েটার লিমিটেড কারখানা ধসে পড়ে ৬৪ জন নিরীহ শ্রমিক মারা যায়। এ ঘটনায় এক অদৃশ্য কারণে কারখানার মালিকের আজও পর্যন্ত কোন বিচার হয়নি। তাই আমরা তার উপযুক্ত বিচারের দাবীতে এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা অরেবিন্দু বেপারী বিন্দু, নাজমুল ইসলাম ও জুলহাস ভূঁইয়া অপূর্ব সহ অন্যান্য শ্রমিকরা। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy