প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ পিএম (ভিজিট : ৩৯)

X
সিদ্ধিরগঞ্জে হকার পূর্নবাসন দাবিতে মহাসড়কে মানববন্ধন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে চিটাগাং রোড ছিন্নমূল হকার্স ব্যবসায়ী সমবায় সমিতি গভ: রেজি: ০৬৮/০৫ এর উদ্দ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হকারেরা।
শনিবার (১১ এপ্রিল) সকালে হকারদের পূর্নবাসনের দাবিতে বিপুল সংখ্যক ছিন্নমূল হকার্স ব্যবসায়ী সমবায় সমিতির হকার মানববন্ধনে অংশ নেন।
হকার আব্দুস সালামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা। গার্মেন্টস কর্মীদের নেতা দিলীপ দাস, ছিন্নমূল হকার ব্যবসায়ী বিল্লাল হোসেন, ফয়েজ মেম্বার ও সুমন বেগ বক্তব্য রাখেন।
দুলাল সাহা বলেন, হকারেরা জীবিকার তাগিদে রোদ বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার মাঝে রাস্তায় নেমে আসে তাদের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করেন। হকার ব্যবসা করে জীবিকা নির্বাহ করা এটা কি অপরাধ! তিনি আরও বলেন, হকারা কিস্তিতে টাকা নিয়ে ব্যবসা করে। উচ্ছেদ অভিযান তারা মানবেতর জীবনযাপন করছে। তাদেরকে পূর্নবাসন দাবি করছি। হকারেরা জনদুভোর্গ সৃষ্টি করতে চায় না।তারা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে চায়।
এসময় হকারদের পূর্নবাসন দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করে স্থানীয় হকারেরা।