পাইকগাছা ও কয়রায় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৪ হাজার মানুষের চিকিৎসা প্রদান

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

উপকূলীয় খুলনার পাইকগাছা ও কয়রার ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুই দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের

2026-04-11T20:04:04+00:00
2026-04-11T20:04:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছা ও কয়রায় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৪ হাজার মানুষের চিকিৎসা প্রদান
‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ২১)
পাইকগাছা ও কয়রায় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৪ হাজার মানুষের চিকিৎসা প্রদান
X

পাইকগাছা ও কয়রায় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৪ হাজার মানুষের চিকিৎসা প্রদান

উপকূলীয় খুলনার পাইকগাছা ও কয়রার ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুই দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। 


শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং শুক্রবার (১০ এপ্রিল) কয়রার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজে সামাজিক সংগঠন সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। 


‎​নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডি এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প তদারকি করেন ‎​ সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। 


‎​এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ, রুহুল কুদ্দুস, শামসুর রহমান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।


‎‎​"উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।"






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy