আখাউড়ায় ব্যবসায়ীর মৃত্যুতে শোকসভা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাসের মৃত্যুতে জংশন স্টেশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

2026-04-12T10:53:28+00:00
2026-04-12T10:53:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ব্যবসায়ীর মৃত্যুতে শোকসভা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ২৩০)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্কাসের মৃত্যুতে জংশন স্টেশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম রাজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট মো. নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, উপজেলা জাসাসের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তাজবীর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া, যুবদল নেতা মো. মাহবুব, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ, ছাত্রদল নেতা আব্দুস সামাদ, জংশন স্টেশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ বাপ্পী, ব্যবসায়ী শাহেদ আলী, সোহেল মিয়া, সিদ্দিক মিয়া এবং আলী আক্কাস মিয়ার একমাত্র ছেলে রায়হানসহ আরও অনেকে।

পরে মরহুম ব্যবসায়ী আলী আক্কাসের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।




  বিষয়:   আখাউড়া  শোকসভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy