জ্বালানি সংকটে রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এ কার্যক্রম চালু হয়।

2026-04-12T11:12:36+00:00
2026-04-12T11:12:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৫০)
X

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে এ কার্যক্রম চালু হয়।

শিক্ষকরা প্রতিষ্ঠানেই নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করে ভার্চুয়ালি পাঠদান করছেন। অন্যদিকে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে এসব ক্লাসে অংশ নিচ্ছেন।

শিক্ষকরা জানান, বৈশাখী ছুটি চলমান থাকায় প্রাথমিকভাবে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে ক্লাস শুরু হয়েছে। পর্যায়ক্রমে স্কুল শাখাতেও এই কার্যক্রম চালু করা হবে। এছাড়া সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন এবং শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের মহানগরগুলোর স্কুল-কলেজে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালু করা হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

তিনি বলেন, “ডিজিটাল শিক্ষাব্যবস্থার দিকে এগিয়ে যাওয়াই এ উদ্যোগের লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে বাস্তবায়ন করা হবে।”

মন্ত্রী আরও জানান, নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার ও সোমবার অফলাইন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন এবং বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েই অনলাইনে ক্লাস নেবেন।




  বিষয়:   জ্বালানি সংকট  পরীক্ষামূলক  অনলাইন ক্লাস 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy