ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ; নিহতের সংখ্যা বেড়ে ৩

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জন। আহত অন্তত ১০ জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2026-04-12T11:38:06+00:00
2026-04-12T11:38:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ; নিহতের সংখ্যা বেড়ে ৩
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ৩১)
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক; ইনসেটে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস।
X

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক; ইনসেটে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস।

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ২জন  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক উপজেলার দামোদারপুর শৌলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক নাসিম মিয়া (৩৫), তিনি বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং মাইক্রোবাস যাত্রী আনোয়ার হোসেন (৫০) একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও আরও এক যাত্রী সবুর আলী (৫২) একই উপজেলার চকদহর গ্রামের ইজামউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শসা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাস থেকে চালকসহ আহত ১০ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্ক কুন্ডু নাসিম মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে কয়েকজনকে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস যাত্রী আনোয়ার হোসেন ও সবুর আলী মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জানতে পেরেছি ওই মাইক্রোবাস চালক নিহতের পর দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রী মারা গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা  হয়েছে। 




  বিষয়:   দিনাজপুর দুর্ঘটনা  ঘোড়াঘাট সড়ক দুর্ঘটনা  ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ  বাংলাদেশ সড়ক দুর্ঘটনা  নিহত ৩  দিনাজপুর খবর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy