মেডিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হাইকোর্ট বিভাগের দুই নারী বিচারপতি

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

নওগাঁর পাহাড়পুরে ৫০০ নারী শিক্ষার্থীকে নিয়ে আন্তর্জাতিক মেডিয়েশন সম্মেলন অনুষ্ঠিত হবে। বিচারপতি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

2026-04-12T12:05:47+00:00
2026-04-12T12:05:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেডিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হাইকোর্ট বিভাগের দুই নারী বিচারপতি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ২৭)
মেডিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হাইকোর্ট বিভাগের দুই নারী বিচারপতি
X

মেডিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হাইকোর্ট বিভাগের দুই নারী বিচারপতি

সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ৫০০ নারী শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

রোববার (১২ এপ্রিল) আয়োজক সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) থেকে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল সকাল ১০টায় নওগাঁর পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

নারী শিক্ষার্থীদের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মালদ্বীপ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আয়েশা শুজুনে মোহাম্মদ।

এছাড়া সম্মেলনে আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে রয়েছেন সার্ক মেডিয়েশন ফোরামের চেয়ারম্যান ড. জর্জ ইয়েসু ভিক্টর, বিমসের শ্রীলঙ্কার প্রতিনিধি কৌশাল্য নোবরত্না, বিমসের আঞ্চলিক পরিচালক নেপালের ড. নম্রতা পান্ডে, বিমসের আন্তর্জাতিক প্রশিক্ষক সিমরান নাপিত৷ বিমসের ভুটান প্রতিনিধি পদ্মা ঘাল্লেয়, মালদ্বীপ প্রতিনিধি ফাতিমাথ নাফা সালীন, আরব বিশ্বের আঞ্চলিক পরিচালক ইউসরা হাসোনাসহ আরও অনেকে।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী জানান, মেডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সারা দেশ থেকে বাছাইকৃত ৫০০ জন নারী শিক্ষার্থী সম্মেলনে অংশ নেবেন। বাংলাদেশে মেডিয়েশন বিষয়ে এ ধরনের সম্মেলন এটাই প্রথম। আশাকরি সম্মেলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিয়েশনের প্রচার-প্রসারে ভূমিকা পালন করবেন। তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




  বিষয়:   মেডিয়েশন সম্মেলন  নওগাঁ সংবাদ  নারী শিক্ষার্থী  BIMS বাংলাদেশ  আন্তর্জাতিক আইন সম্মেলন  বিকল্প বিরোধ নিষ্পত্তি  মেডিয়েশন সম্মেলন বাংলাদেশ  নারী শিক্ষার্থী আন্তর্জাতিক সম্মেলন  নওগাঁ ইভেন্ট  BIMS সম্মেলন 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy