সখীপুরে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপ থেকে একটি জীবিত নবজাতক উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তদন্ত চলছে।

2026-04-12T13:07:48+00:00
2026-04-12T13:07:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৪৪)
সখীপুরে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার
X

সখীপুরে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় ওই নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আবদুস ছালাম (৬৫)। শব্দের সূত্র ধরেই তিনি ঝোপের ভেতর একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়।

চিকিৎসক শামসুল আলম বলেন, শিশুটির তীব্র শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘রাস্তার পাশের একটি ঝোপ থেকে একজন জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





  বিষয়:   নবজাতক উদ্ধার  সখীপুর টাঙ্গাইল  ঝোপ থেকে শিশু  বাংলাদেশ সংবাদ  কুমুদিনী হাসপাতাল  শিশু উদ্ধার ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy