বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (২৮) ও অঞ্জন নাথ (২১) নামে দুই মাদক কারবারিকে আটক

2026-04-12T13:22:52+00:00
2026-04-12T13:22:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ১৯১)
বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।
X

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক কারবারি।

চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (২৮) ও অঞ্জন নাথ (২১) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে বাঁশখালী উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকার পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট স্থাপন করে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাদের আটক করেন। 

আটককৃত: সুমন হাওলাদার বরিশাল জেলার কোতোয়াল থানার ১১নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মৃত নজর আলী হাওলাদারের ছেলে ও অঞ্জন নাথ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ৯নং ওয়ার্ডের রেশম বাগান এলাকার মিলন নাথের ছেলে।

বাঁশখালী থানার (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়িতে চেকপোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন হাওলাদার ও অঞ্জন নাথ নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'#







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy