প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ১৪০)

X
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক থাই সোহেল গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুর ১টার পর বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরের মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।