বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

​খুলনার পাইকগাছায় হাটবাজারে পড়ে থাকা বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম-পরিচয়হীন বাকরুদ্ধ ৮০ বছরের এক

2026-04-12T16:15:18+00:00
2026-04-12T16:15:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বুলেটিনে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি
​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৩০)
সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি
X

সেই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

​খুলনার পাইকগাছায় হাটবাজারে পড়ে থাকা বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নাম-পরিচয়হীন বাকরুদ্ধ ৮০ বছরের এক বয়স্ক ব্যক্তি উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে দীর্ঘদিন পড়ে থাকতে দেখা যায়। 

পাইকগাছায় একমাস ধরে রাস্তায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধ! শিরোনামে ১১ এপ্রিল দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ওইদিন শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর তত্ত্বাবধানে বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানযোগে দুইজন ব্যক্তি ওই বৃদ্ধকে কাশিমনগর জামে মসজিদের সামনে ছাগল বিক্রির জায়গায় (চান্নিতে) ফেলে রেখে চলে যায়। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানে অযত্ন-অবহেলায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজন মাঝে মধ্যে তাকে রুটি ও পানি দিয়ে আসছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে।

​এরপর কপিলমুনি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করেন। প্রথমে তাকে কপিলমুনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও গোসল করানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দিয়েছি। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

​বর্তমানে বৃদ্ধটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।  প্রশাসনের এমন দ্রুত মানবিক  পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy