প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ২৩)

X
ডাকাতি মামলার আসামী দেলোয়ার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ৫/৬ টি ডাকাতি মামলার আসামী দেলোয়ার (৪৫) কে মাদকসহ গ্রেফতার করে রোববার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।
এর আগে শনিবার সন্ধ্যায় পুলিশ তাকে আড়াইহাজার পৌরসদর থেকে গ্রেফতার করে তার সঙ্গে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দেলোয়ার থানার পাশ্ববর্তী শিবপুর গ্রামের বাসিন্দা এবং মৃত: জমির আলীর ছেলে সে আগে থানার সোর্সের কাজ করতো। এর আগেও বেশ কয়েকবার সে ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে কোর্টে চালান হয়েছিল।
সম্প্রতি দেলোয়ার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে এবং আড়াইহাজার পৌরসদরসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তারে তার অগ্রণী ভুমিকা রয়েছে।