কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কর্ণফুলী নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে অর্ধ কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেছে আট সামাজিক সংগঠন।রোববার সকাল ১১ টায়

2026-04-12T17:11:20+00:00
2026-04-12T17:11:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৬৪)
মানববন্ধন
X

মানববন্ধন

কর্ণফুলী নদীর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে অর্ধ কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেছে আট সামাজিক সংগঠন।

রোববার সকাল ১১ টায় চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ফেরি ঘাটে কর্ণফুলীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন কর্ণফুলী দেশের অর্থনীতির সঞ্চালক। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সংসদ জনাব আবু সুফিয়ান কর্ণফুলীর দখলে দূষণে কর্ণফুলীর বেহাল চিত্র তুলে ধরেন। ২০১০ সালে অ্যাডভোকেট মনজিল মোরসেদ দায়ির করা মামলায় ২১৮১ টা অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা উচ্ছেদের নির্দেশ দিয়ে হাইকোর্ট। ২০১৬ সাল থেকে হাইকোর্টের আদেশ থাকলেও এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। আগামী দুই মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলেই বৃহত্তর আন্দোলনে ঘোষণা দিবে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন সহ সকল সংগঠন।

মানববন্ধন আয়োজনকারী সংগঠন হচ্ছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ পরিবেশ ফোরাম,সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক, সিকদার ফাউন্ডেশন ও কর্ণফুলী নদী হস্তচালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়ন।

মানববন্ধন চলাকালীন বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান বলেন, যে নদী দেশ চালায় তার শরীরে এত ক্ষত মেনে নেয়া যায় না। চট্টগ্রামের সংসদরা এই নিয়ে জোরালো কন্ঠে কথা বলুন সরকারকে বাধ্য করুন কর্ণফুলী দখল দূষণমুক্ত করতে। অন্যথায় জনগন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিবে।  

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চ্যানেল আই চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ বলেন, নদী বহমান থাকলে চট্টগ্রাম বন্দর চলে দেশের অর্থনীতি সচল রাখে যে নদী তা রক্ষা করতে আমাদের আন্দোলন করতে হবে এখানে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও বন্ধুর কর্তৃপক্ষ কর্ণফুলী উপদেশ থাকানো উচিত না করা এবং নতুন করে নতুন করে মাছ বাজার লিজ দেওয়া রেশমা অপরাধ অচিরেই কর্ণফুলী নদীর সকলে বলি স্থাপন উচিত করা হোক।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান বলেন, এই পর্যন্ত দোকানদারদের ছয়টা মামলায় নদী আন্দোলনকারী বিজয়ী হয়েছে প্রতিবার হাইকোর্ট থেকে জুহি আসার পরে জেলা প্রশাসন বিভিন্ন তালবাহানা করে স্থাপন নিশ্চিত করে না যে কারণে কলকাতা নতুন করে নতুন করে মামলা করার সুযোগ পায়।

পরিবেশ কর্মী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্ণফুলী নদী সন্তান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের জিনিয়া সহ-সভাপতি জাফর আহমেদ, কর্ণফুলী হস্তচালিত বড় সম্মান মাঝি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আলতাফ মিয়া, একটা ফাউন্ডেশনের জাহিদুল করিম বাপ্পি, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কৃষিবিদ গোলাম মোস্তফা প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy