সীতাকুণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে অপপ্রচার ও মব সৃষ্টিকরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ

2026-04-12T17:47:56+00:00
2026-04-12T17:47:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৭৮)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে অপপ্রচার ও মব সৃষ্টিকরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সমিতির নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। 

লিখিত বক্তব্য পাঠ করেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক। 

লিখিত বক্তব্যে তিনি জানান, সীতাকুণ্ডে আবাসিক  সাইমুন হোটেলসহ বিভিন্ন বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু চাঁদা না পেয়ে মব সৃষ্টিকরে তারা সাইমুন  হোটেলে হামলা চালায়। কিন্তু দেশের মধ্যে সীতাকুণ্ড একটি অন্যতম পর্যটন এলাকা। এখানে গুলিয়াখালী সমুদ্র, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত,বোটানিক্যাল গার্ডেন ইকোপার্ক ও সহস্রধারা,সুপ্তধারা ঝর্ণা এবং সীতাকুণ্ড সু-উচ্চ পাহাড়ে অবস্থিত চন্দ্রনাথ ধাম। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে পরিবার ও পরিজন নিয়ে ঘুরতে আসেন। কিন্তু সন্ধ্যার পর এবং ভোরে পর্যটকদের জিম্মি করে সর্বোচ্চ কেড়ে নিয়ে নিচ্ছে। যা সীতাকুণ্ড বাজার কমিটি এবং পুরো সীতাকুণ্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই আমরা প্রশাসনকে সাথে নিয়ে সীতাকুণ্ডে এসব অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কেউ যেন সীতাকুণ্ড বাজারে চাঁদাবাজি করতে না পারে।

সীতাকুণ্ডকে চাঁদাবাজ মুক্ত ও দুর্বৃত্তদের কাছ থেকে সবাইকে নিরাপদে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে বাজারে চাঁদাবাজি করতে দেওয়া হবেনা।  তাই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ছালে আহমদ সলু, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ি দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া, সহ সভাপতি নুর মোহাম্মদ, সহ-সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দীন । এতে উপস্থিত  ছিলেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ আবু তাহের, দপ্তর সম্পাদক  শ্রীদাম চন্দ্র দে, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন, সদস্য মোঃ আবিরসহ আরো অন্যান্যরা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy