গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান

2026-04-12T18:06:27+00:00
2026-04-12T18:06:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ২৫)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।

রবিবার বিকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম। এতে বক্তব্য রাখেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার,মোঃ মাহমুদুন্নবী, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহনাজ খাতুন, সেলিম আহমেদ, সাদিকুল ইসলাম, সারোয়ার আলম, আসাদুজ্জামান ও মোঃ রিপন আলী।

সভায় উপজেলার ১৫টি “নীতিবান শিশু স্কুল”-এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy