বৈশাখে নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি

বুলেটিন ডেস্ক

জাতীয়

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ, সিসিটিভি ও কে-৯ ইউনিট মোতায়েন থাকবে।

2026-04-12T18:07:36+00:00
2026-04-12T18:07:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈশাখে নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ৪৬)
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
X

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, বাংলা বর্ষবরণের শোভাযাত্রায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি বলেন, “অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। “কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফুটানো যাবে না এবং শব্দ দূষণ হয়-এরকম বাঁশিও ব্যবহার করা যাবে না।”

এদিকে, ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা বৈশাখ ঘিরে কোন শঙ্কা নেই। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও কে-৯ দ্বারা সুইপিং করবে। অনুষ্ঠানের নিরাপত্তায় হ্যান্ড মেটাল ও আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। গুজব রোধে সামাজিক মাধ্যমে মনিটরিং থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানস্থলে ধার্য পদার্থ বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ। রমনা পার্ক ভোর পাঁচটায় খোলা হবে। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠানে শেষ করতে হবে। শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে।





  বিষয়:   পহেলা বৈশাখ ২০২৬  ঢাকা নিরাপত্তা  রমনা বটমূল অনুষ্ঠান  বাংলা নববর্ষ নিরাপত্তা  DMP নিরাপত্তা ব্যবস্থা  বৈশাখ শোভাযাত্রা  ঢাকা বিশ্ববিদ্যালয়  রমনা পার্ক. 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy